রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজানের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মাঈনুদ্দিন। তার ঘরে রয়েছে স্ত্রী ও ১ছেলে-২মেয়ে। তাদের সংসারের খুব সুন্দর ভাবে চলছিল। কিন্তু বিগত ২বছর ৬মাস পুর্বে স্বামী-স্ত্রীর মধ্য শুরু হয় পারিবারিক কলহ। তাদের কলহ দিন দিন বাড়তে থাকে। স্বামী মাঈনু উদ্দিন তার স্ত্রীকে দেখাশোনা করত না এবং তার স্ত্রী এবং সন্তানদের খরচও বহন করত না।
সংসারে কলহ সৃষ্টি হওয়া এবং তার নির্যাতন সহ্য করতে না পেরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সহধর্মিণী, লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধী প্রতিরোধ ফোরামের সভাপতি নারীনেত্রী ও মানবাধিকার কর্মী রিজিয়া রেজা চৌধুরী।
তিনি বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদকে অবহিত করেন এবং বিষয়টি দ্রুত সমাধানের জন্যও বলেন।
গতকাল ২৫ ডিসেম্বর সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম কর্তৃক নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী'র সার্বিক তত্বাবধানে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোছাইন মাহমুদ এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে মঈন উদ্দিন ও তার স্ত্রীকে থানায় ডেকে আনেন। পরবর্তীতে স্বামী-স্ত্রী সুন্দরভাবে সংসার করবেন বলে অঙ্গিকারবদ্ধ হন।
তাদের দীর্ঘ ২বছর ৬মাসের বিরোধ ভেঙ্গে যাওয়া সাজানো সংসার পুণরায় ফিরে পান।
এসময় লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোঃ ইব্রাহিম খলীল উপস্হিত ছিলেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান,
নারী নির্যাতন, বাল্য বিবাহ,যৌতুক এগুলো সামাজিক ব্যাধি। এগুলো বন্ধে আমরা সবসময় সোচ্ছার রয়েছি এবং সকলকে সোচ্ছার হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।