রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলায় পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, মাদক ও নিয়মিত মামলার পলাতক আসামীসহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃতরা হল যথাক্রমে উপজেলার চুনতি কুমুদিয়া পাড়ার মুহাম্মদ আবদুল জলিলের পুত্র রিয়াজ উদ্দিন(২৫), উপজেলা সদরের মুহাম্মদ আবুল কালামের পুত্র মোহাম্মদ জসিম উদ্দিন(৪০), সদর ইউনিয়নের মজিদার পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র মোহাম্মদ আলী(৫৫) এবং একই এলাকার মৃত ইমাম শরীফের পুত্র শাহাদাৎ হোসেন (৩৫)
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদের নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স পৃথক অভিযান চালিয়ে ১মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিয়াজ উদ্দিনকে , মাদক মামলার পলাতক আসামী মুহাম্মদ জসিম উদ্দিনকে এবং মজিদার পাড়ার নলকুপ স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে রফিকুল ইসলামকে মারধরের ঘটনার মামলার ১নং আসামী মোহাম্মদ আলী ও ২নং আসামীকে শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদেরকে আজ ২ জানুয়ারী সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন।