রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া থানা পুলিশের মাধ্যমে করোনা সৃষ্ট অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণের জন্য খাবার সামগ্রী পাঠালেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
রবিবার ( ১৭ মে) বিকাল ৪ টার দিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদকে পাঠানো ৬১ প্যাকেট ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীরের কাছে ২০ প্যাকেটসহ মোট ৮১ প্যাকেট খাদ্যসামগ্রী বুঝিয়ে দেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক,বড়হাতিয়ার কৃতি সন্তান বিজয় কুমার বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক,সাবেক সফল মেধাবী ছাত্রনেতা রিদুওয়ানুল হক সুজন, তাপস জ্যোতি ভিক্ষু,ব্যারিস্টার আসিফ অদুদ, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহাম্মদ হুমায়ন কবির।