নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে মহিলাসহ ৩মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা কাজে ব্যবহৃত মিনি ট্রাক উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল মানিকগঞ্জ জেলার সিংগাইর মীরের চর ধল্লা গান্দির দিয়া তারা মিয়ার পুত্র রিফাত(১৯), একই জেলার জয়মনটপ বেপারী পাড়া মৃত ছোরাব মিয়ার পুত্র জজ মিয়া(৩৫), চকরিয়া মালুমঘাট দুলহাজারী এলাকার মৃত ইসলামের কন্যা লাকি আকতার(১৮)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে
রিফাত ও জজ মিয়ার কাছ থেকে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং একই এলাকায় ম্যাজিক গাড়িতে তল্লাশি চালিয়ে লাকি আকতারের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবাসহ মোট ৪হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মহিলা সহ ৩মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
৪হাজার পিচ ইয়াবার মুল্য আনুমানিক ১২লক্ষ টাকা হবে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং
আজ ২৩আগস্ট সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।