সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লোহাগাড়া তরুণ প্রজন্মের দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভপতি মুহাম্মদ ফোরকানের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ সোয়াদ। নাতে রাসূল পরিবেশন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুচ্ছাফা উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন বাবলু, কুতুবউদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুর রহমান আতিক, সংগঠনের সভাপতি মুহাম্মদ ফোরকান, শুভাকাঙ্ক্ষী জহির উদ্দিন, শহিদুল ইসলাম সৈকত, দিদারুল ইসলাম দিদার প্রমুখ।