রায়হান সিবদার লোহাগাড়া প্রতিনিধিঃ
ট্রাফিক পুলিশের তথ্য ও সেবা নিন
অল্প সময়ে ড্রাইভিং লাইসেন্স করে নিন।
এই শ্লোগানে লোহাগাড়া ট্রাফিক বিভাগ আয়োজন করেছে সপ্তাহব্যাপী লাইসেন্স/ রেজিষ্ট্রেশন সংক্রান্ত ফরম বিতরণ।
২৫ নভেম্বর ( সোমবার) সকাল ১১ টার দিকে এই কর্মসূচি উদ্ধোধন করেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ মো: মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহাবুব আলম ,এটিএসআই বেলায়ত প্রমুখ।
লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মো: মুজিবুর রহমান বলেন, চালকদের সুবিধার্থে যাতে তারা দ্রুত লাইসেন্স পায় তার জন্য এই আয়োজন।
তিঁনি আরো বলেন, ড্রাইভিং লাইসেন্স করাতে কি কি লাগবে এবং পরিক্ষায় কি কি কি আসবে তা এই ফরমে রয়েছে। প্রথম দিনে আমরা খুব সারা পাচ্ছি। এটি সপ্তাহব্যাপী চলবে। আশা করি লোহাগাড়ার মানুষ আমাদের কাছে এই সেবা গ্রহন করবে।