চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন।
বিবৃতিতে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম শ্রমিকনেতা ফরিদ উদ্দিন এর বিদেহী আত্মার শান্তি, ও তার শোক সন্তপ্ত পরিবারে, পরিজন, সহকর্মী, গুনগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ, লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি, শ্রমিকনেতা ফরিদ উদ্দিন আজ ভোর ৬টায় লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি….. রাজেউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ১ছেলে ১মেয়ে অসংখ্য আত্মীয়-স্বজন সহকর্মী, গুনগ্রাহী, শুভানুধ্যায়ী রেখে গেছেন।