নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এরিয়া ম্যানেজার ফোরাম গঠন করা হয়েছে।
কমিটি গঠনকল্পে ২৬ নভেম্বর (বুধবার) রাতে ৯টার দিকে লোহাগাড়া জেনারেল হাসপাতালের হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকল এরিয়া ম্যানেজারের সম্মতিক্রমে দেশ ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার লোহাগাড়ার কৃতি সন্তান মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার মোঃ শামীম আহমেদ কে সাধারণ সম্পাদক করে ১৫জন বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হল সোমাটেক ফার্মাসিউটিক্যাল লিমিঃ এরিয়া ম্যানেজার সৈয়দ মনিরুল করিমকে সিঃ সহ-সভাপতি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার প্রতীপ দাশকে সহ-সভাপতি, ল্যাব এইড ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার শাব্বীর আহমদকে যুগ্ন সাধারণ সম্পাদক, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার গোলাম মোস্তাফাকে সাংগঠনিক সম্পাদক,জেএম আই নিপ্রো ফার্মাসিউটিক্যাল লিঃ এরিয়া ম্যানেজার মোঃ সোলাইমানকে অর্থ সম্পাদক,রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার সিদ্দিকুর রহমান কে প্রচার সম্পাদক, নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার মোঃ আবদুর রহিমকে ক্রীড়া সম্পাদক, ইউরো ফার্মাসিউটিক্যাল লিমিঃ এরিয়া ম্যানেজার মোঃ আকতারুল হককে দপ্তর সম্পাদক পুপুলার ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার প্রদীপ দে কে আপ্যায়ণ সম্পাদক করা হয়।
সদস্যরা হল যথাক্রমে ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিঃ এরিয়া ম্যানেজার মোঃ ফারুক হোসাইন, ড্রাগ ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন, এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার মোঃ নাজিম উদ্দিন, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার মোঃ নাজিম উদ্দিন ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিঃ এর এরিয়া ম্যানেজার মোঃ খালেদ হোসেন।
নব গঠিত লোহাগাড়া এরিয়া ম্যানেজার ফোরামে সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদসহ কমিটির সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।