রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ ও বার আউলিয়া ডিগ্রি কলেজ এবং আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১৭ অক্টোবর ( মঙ্গলবার) দিন গত রাত সাড়ে ১২ টা দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ কে এম আসিফুর রহমান চৌধুরীকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে ৬৪ জন সদস্যের ছাত্রলীগের লোহাগড়া উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়।
আরিফুল ইসলামকে সভাপতি ও আবদুল্লাহ আল হারুন সাঈদীকে সাধারণ সম্পাদক করে বার আউলিয়া ডিগ্রি কলেজ এবং হামিদ হোসেন রবিনকে সভাপতি ও তানভির আহমেদ ফাহিমকে সাধারণ সম্পাদক করে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।