নিজস্ব প্রতিবেদকঃ
"সবাই নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার করি, সুস্থ-সবল জীবন গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লোহাগাড়া উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ যোগদানের পর পরই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে থেকে জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং উপজেলা পরিষদের ভেতরে এবং বাহিরে বিভিন্ন এলাকা ব্যাপক অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। পরিষদের সৌন্দর্য রক্ষার জন্য এবং এডিশ মশার বংশবিস্তারসহ অন্যান্য স্বাস্থ্যঝুকি থেকে রক্ষা পেতে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার যোগদান করার পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং উপজেলা প্রাঙ্গণে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন।
২ আগস্ট চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
এসময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিনসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, এডিস মশার বংশবিস্তার ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে।
উপজেলা পরিষদের সৌন্দর্য রক্ষা ও পরিষ্কার-পরিছন্ন পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।ইতিমধ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণের সমগ্র এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। যত্রতত্র ময়লা বা আবর্জনা না ফেলে নির্ধারিত বিনে ময়লা- আবর্জনাগুলো ফেলতে হবে। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার বিভিন্ন অফিস, ব্যাংক, বাজার এলাকা, দোকানগুলো ও বাসা-বাড়ির আঙ্গিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানান তিনি।