নিজস্ব প্রতিবেদকঃ
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস।
শনিবার বেলা ১২টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির আয়োজনে এ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন এবং পরে উপজেলা বিআরডিবির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মোহাম্মদ আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।

এসময় লোহাগাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুর হোসেন, লোহাগাড়া বটতলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ফজলুল হক আজাদ, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক আবদুল মান্নান, উজ্জীবন লোহাগাড়া শাখার পরিচালক তুষার,উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী মোঃ মহি উদ্দিন, লোহাগাড়া সিএনজি চালক কল্যাণ সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ রাশেল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সম্পাদকবৃন্দরা উপস্হিত ছিলেন।