রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্হান হতে মহিলাসহ ৩মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১২হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার ঈদগাহ ভিলিজার পাড়ার মৃত নাজির হোসেনের পুত্র শামশুল আলম(৪৫), ঈদগাহ জাগির পাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম(৩০) ও একই এলাকার রফিক প্রকাশ বোবা রফিকের স্ত্রী ছালেহা বেগম(৩০)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক, এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম অভিমুখী জাঙ্গালিয়া নামক স্হানে হাইয়েস গাড়িতে তাদের শরীরে তল্লাসী চালিয়ে ১২হাজার পিচ ইয়াবাসহ ৩মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
অাটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।