রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকা হতে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ১২লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক বিক্রেতা ইব্রাহীম বড়হাতিয়া হাদুর পাড়ার আবুল কাসেমের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ`র নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক ও এএসআই শফিউল্লাহ`র নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় হাতে নাতে ১২লিটার চোলাইসহ ইব্রাহীমকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ২৫ জানুয়ারি সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে থানা সুত্রে জানা গেছে।