রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ২ নাম্বর ওয়ার্ডের আলুরঘাট রোডে টিএনটি অফিস সংলগ্ন তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ। তবে, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
নিহত মাদ্রাসার শিক্ষক হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বরইউড়ি ইউনিয়নের কদুপুর এলাকার মাওলানা ছালেহ আহমদের পুত্র শিব্বির আহমদ প্রকাশ হাসান (৩২)। সে মাদ্রাসার কক্ষেই বসবাস করতো বলে জানা গেছে।
নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যান তার স্বামী। সকালে ঘুম থেকে উঠে পাশের কক্ষে গিয়ে তার স্বামী বাথরুমের পার্শ্বে গামছা পেঁছানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, গত চার মাস ধরে তার স্বামী এ মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন। তিনি অনলাইন জোয়ায়ও আসক্ত ছিল। মাদ্রাসার ৭০হাজার টাকা নিয়ে ঝামেলাও হয়েছিল, তিনি সেগুলো নিয়ে টেনশন করতেন। মাদ্রাসার প্রতিষ্ঠানের টাকা ভেঙে ফেলার কারণ মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে চাপও দেওয়া হয়। নিহতের স্ত্রী আরও বলেন, সাড়ে ৪মাস পুর্বে তাদের বিয়ে হয়েছে। তার স্বামীর পুর্বে স্ত্রী ছিল সেটা জানা ছিলনা। তার প্রথম স্ত্রী জেয়াসমিন ও ওই ঘরে তিন সন্তানও রয়েছে।
মাদ্রাসার পরিচালক মাওলানা মহি উদ্দিন বলেন, শিক্ষক শিব্বির আহমদ মাদ্রাসার টাকা খরচ করে ফেলে। আমরা বিষয়টি জানতে পারলে তার পরিবারকে টাকার বিষয়ে অবগত করি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল ও এসআই সীমান্ত পোদ্দারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
ওসি আবদুল জলিল বলেন, ঘটনাস্থল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি সুরতাহল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।