রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাাড়া উপজেলার সদর ইউনিয়নের পুরান থানা এলাকায় দখল হওয়ার হাত থেকে রক্ষা পেল সরকারি জায়গা।
সোমবার (৪ মে ) দুপুর দেড়টাই চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পুরাতন থানা এলাকায় ১নং খাস খতিয়ানভুক্ত ০.০৭ একর বিএস দাগ ২২৬৪ সরকারি জায়াগা টিন দিয়ে দোকান নির্মাণ করে দখলের চেষ্টা চালায় স্থানীয় জানে আলম গং।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরী সরকারি জায়গা উদ্ধার করেন এবং ওই জায়গার সীমানা চিহ্নিত করে লাল পতাকা উড়িয়ে দেন।
এসময় তিনি বলেন, উক্ত জায়গায় নির্মিত দোকানের নির্মানাধীন টিন ও গাছ জব্দ করা হয়। পরে নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হবে।
পুনরায় কেই এসব সরকারি জায়গা দখলের অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির কুমার চাকমা, পদুয়া ভূমি অফিসের তহসিলদার মুহাম্মদ শরফুদ্দিন, আধুনগরের তহসিলদার মুহাম্মদ এনামুল হক, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ।