নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সরকারের চলমান উন্নয়নের অংশ হিসেবে এলজি এসপি'র অাওতায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রশিদার পাড়া সংলগ্ন বড়ঘটিয়া পাড়ার দীর্ঘদিনের অবেহেলিত পানি নিষ্কাসনের ড্রেন এবং চলাচলের পাকা রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
১৪সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫টায় পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করছেন স্থানীয় ইউপি সদস্য,সমাজসেবক হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর অালম।
তিনি জানান, লোহাগাড়া সদর ৩নং ওয়ার্ডের বড়ঘটিয়া পাড়ায় পানি নিষ্কাসনের জায়গা না থাকায় দীর্ঘদিন বর্ষার পানি নিয়ে খুবই দুর্ভোগে ছিল এলাকাবাসী। এমন কি স্থানীয়দের চলাচলপথ ছিল ময়লা এবং কাদা যুক্ত।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড.আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ঐকান্তিক প্রচেষ্ঠায় দীর্ঘদিনের এই অবেহেলিত স্থানে পাঁকা রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হয়েছে।
দীর্ঘদিনের এই অবেহেলিত স্থানে পাঁকা রাস্তা এবং ড্রেন নির্মাণের জন্য বরাদ্দ পাওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে সাংসদ নদভী'কে ধন্যবাদ জানান তিনি।
এসময় লোহাগাড়া সদর রশিদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রফিক উদ্দিন সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।