
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
হিন্দু সম্প্রদায়ের অন্যতম সংগঠন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা আগামী ২২ ও ২৩ আগষ্ট মহতি ধর্মসম্মেলন ও গীতা প্রতিযোগীতা,ধর্মীয় সংগীত প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান সিটিজেল পার্ক সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হবে। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
আগামী ২২ ও ২৩ আগষ্ট শ্রী শ্রী জন্মাষ্টমী অনুষ্টানকে সফল ও সার্থক করতে ৫জুলাই বিকেলে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা সভাপতি মাস্টার রিটন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলার প্রধান উপদেষ্টা,লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি,লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর।শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রাজীব দাশের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক ডাঃ রিটন দাশ, সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে মাস্টার সুজিত পাল,সুভাষ চন্দ্র নাথ,মাস্টার প্রদিপ দাশ,প্রসেনজিত পাল,মাস্টার অনুপ কুমার দাশ,মাস্টার অসীম দাশ,সুলাল ধর এছাড়াও সংগঠনের যুগ্ম সম্পাঃ কাঞ্চন অাচার্য্য, সহ সাঃ সম্পাঃ মাস্টার খোকন দাশ,সহ সাঃ সম্পাঃ ডাঃ নেপাল ধর,সাংগঠনিক সম্পাঃ খোকন দাশ,সাংস্কৃতিক সম্পাঃ মাস্টার রুপন কান্তি নাথ,দপ্তর সম্পাঃ মাস্টার অরুন কর্মকার,সহ দপ্তর সম্পাঃ ডাঃ রনজিত নাথ,সহ প্রচার সম্পাঃ সমীর দাশ,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাঃ নয়ন কান্তি দাশ,শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাঃ সুজন দাশ অর্পা,সহ অাইন বিষয়ক সম্পাঃ হরি সাধন দাশ,পূজা বিষয়ক সম্পাঃ ডাঃ অতিন্দ্র নাথ অসীম,সহ পূজা বিষয়ক সম্পাঃ মাস্টার দিপক ভট্টাচার্য্য,অভ্যর্থনা বিষয়ক সম্পাঃ শেখর দাশ এবংবিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি,সাধারন সম্পাঃ,অর্থ সম্পাঃ,সাংগঠনিক সম্পাঃ সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপস্থিত সকলে অাসন্ন জন্মাষ্টমী সুন্দরভাবে উদযাপনের জন্য নবগঠিত কমিটিকে যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগীতা করার অাশ্বাস প্রদান করেন।।