নিজস্ব প্রতিবেদকঃ
নো মাস্ক, নো সার্ভিস এ স্লোগানকে সামনে রেখে লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দরা করোনাভাইরাস সংক্রমণ থেকে second waves থেকে সাবধানতা অবলম্বনের জন্য বিনামূল্যে ৫ হাজার মাস্ক বিতরণ করেছে।
২০ নভেম্বর ( শুক্রবার) বিকালে বটতলীর বিভিন্ন মার্কেটে এ মাস্ক বিতরণ করেন। প্রায় ছয় শতাধিক মাস্ক বিতরণের নেতৃত্ব দেয় লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য নাজিম উদ্দিন, মামুর অর রশিদ, সালাহ উদ্দিন,,জুয়েল প্রমুখ।
এসময় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান জানান, বাংলাদেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ।
সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল , মাস্ক পরিধান করতে ও সচেতন হতে উৎসাহিত করছি। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে সহ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।