রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
সারা দেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমদ`র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ শেখ,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু উপস্হিত ছিলেন।