রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় সাবেরা বেগম ( ৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা পশ্চিম পদুয়া চুনেত্যা পাড়া এলাকার শেখ অাহমদের স্ত্রী।১৮ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় পদুয়ার ঠাকুরদীঘী বাজার সংলগ্ন এলাকার চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার অাব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত সাবেরা ঠাকুরদিঘী বাজার হতে ঔষধ নিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় চট্টগ্রাম অভিমূখি একটি নাম্বারবিহীন ডিসকভার ব্রান্ডের মোটর সাইকেল পিছন থেকে ধাক্কা দিলে বৃদ্ধা মহিলা মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া সদরের
একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে অাশংখাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে দুপুর ১ টার দিকে পথিমধ্যে বৃদ্ধা মহিলা প্রাণ হারাণ।