রায়হান সিকদার,লোহাগাড়াঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে চট্টগ্রামের লোহাগাড়ায় মৃত মুক্তিযোদ্ধা পরিবারের দাফন-কাপন ও সৎকারের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১ নভেম্বর বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার
১০জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে প্রতি জনকে ১৩হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং আরেকজনকে ১৫হাজার টাকা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা পরিবারের হাতে চেক প্রদান করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসা হাবীব জিতু,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।