নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫হাজার ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি মিনিট্রাক(পিক-আপ) ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল যথাক্রমে নোয়াখালী জেলার নোয়াখালী সদর থানার শফিকের পুত্র রকি(২০), একই এলাকার মৃত সেলিমের পুত্র
সাইফুল ইসলাম(২০) ও কক্সবাজার জেলার টেকনাফ গোলারবিল এলাকার ইসমাঈলের পুত্র আবদুল্লাহ(৩০)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই পার্থ সারথী হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক(পিক-আপ),১টি মোটর সাইকেল সহ ৩জনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২১আগস্ট সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।