রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকসহ ২হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় দুইজন মাদক কারবারি কে আটক করা হয়।
গতকাল দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিকের নেতৃত্বে থানার এসআই বিপ্লব চন্দ্র সাহা ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে তাদের দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন নয়ন মিয়া(২৮) এবং আবু তালেব(২৭)।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই বিপ্লব চন্দ্র সাহা ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় মিনি ট্রাক থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ দুইজন কে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ২৪এপ্রিল সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।