রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ডায়মন্ড সিমেন্ট বহনকারী ট্রাক ও মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ অারোহী গুরুতর অাহত হয়েছে।
বিষয়টি চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই চন্দ্র কুমার কুর্মী নিশ্চিত করেছেন।
২৮ ডিসেম্বর শনিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি ডাক-বাংলোর পার্শ্বে মিঠার দোকান এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, চট্টগ্রাম অভিমূখী সিমেন্ট বহনকারী ট্রাকের সাথে কক্সবাজার অভিমূখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুছড়ে যায় এবং ৩ আরোহী গুরতর অাহত হয়।
অাহতরা হলেন যথাক্রমে সাতকানিয়া এলাকার রুজিনা অাক্তার (২৪) ও মুক্তা অাক্তার (১৮)। অপর অাহতের পরিচয় পাওয়া যায়নি। অাহত দুই মহিলা এনজিও কর্মী এবং তারা সংস্থার কাজে কক্সবাজার যাচ্ছিল বলে জানা গেছে।
দোহাজারি হাইওয়ে থানার ওসি মো: ইয়াছিন আরফাত বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দূর্ঘটনায় কবলিত ট্রাক এবং দুমড়ে-মুছড়ে যাওয়া মাইক্রো গাড়ী থানা হেফাজতে রয়েছে।