নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে লোহাগাড়ায় মন্দিরের উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিতায় উপজেলার বিভিন্ন এলাকার মন্দিরের উন্নয়নমুলক কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়েছে।
১৯আগস্ট(বুধবার) দুপুরে উপজেলার আমিরাবাদ টংকাবর্তীকুল সার্বজনিন হরি মন্দির, সুখছড়ি কালিবাড়ি মন্দির,কলাউজান রাধাকৃষ্ণ মন্দির,কলাউজান নাথ পাড়া শ্রী শ্রী কৃষ্ণা দৈত মন্দির ও পুটিবিলা কর্মকার পাড়া হরি মন্দির করা হয়।
উক্ত মন্দিরের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ।
পরিদর্শনকালে তিনি মন্দির পরিচালনা কমটির সভাপতি ও সম্পাদকের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর,লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি, লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ রিটন দাশ, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন কান্তি নাথ।

এছাড়াও মন্দির পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দরা উপস্হিত ছিলেন।