রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ নষ্ট সাবানের ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ কাপড় কাচার সাবান প্রায় ১৫০ বস্তা, বিভিন্ন কোম্পানির নামে সাবানের পেকেট প্রায় ২ বস্তাসহ মোট ১৫২বস্তা নষ্ট সাবান জব্দ করা হয়। ফ্যাক্টরীর এক কর্মচারি কে ৫০হাজার টাকা জরিমানা প্রদান ও অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। জব্দকৃত নষ্ট সাবানগুলো ধ্বংস করে দেওয়া হয়।
১০মার্চ সকালে উপজেলার পদুয়া ইউনিয়নেরর ৫ নং ওয়ার্ডস্থ তেলিবিলা সংলগ্ন এলাকায় সাবানের ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য,পরিদর্শক মোহাম্মদ শের আলী, লোহাগাড়া থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা ও উপজেলা ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন বলেন,বিভিন্ন কোম্পানীর মেয়াদ বিহীন নষ্ট সাবান গুলো একজায়গা নিয়ে এসে অবৈধভাবে ফ্যাক্টরী বানিয়ে সেগুলো কেমিক্যাল দিয়ে সাবান তৈরী করে তা নতুন প্যাকেটজাত করে বাজারজাত করছিল। উক্ত সাবানের ফ্যাক্টরীতে অভিযান পরিচালিত করে সামশুল ইসলাম নামে এক কর্মচারিকে আটক করা হয়, ফ্যাক্টরী থেকে বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ কাপড় কাচার সাবান প্রায় ১৫০ বস্তা, বিভিন্ন কোম্পানির নামে সাবানের পেকেট প্রায় ২ বস্তাসহ মোট ১৫২বস্তা নষ্ট সাবান জব্দ করা হয়। জব্দকৃত সাবানগুলো ধ্বংস করে দেওয়া হয়। ফ্যাক্টরীর মালিককে পাওয়া না যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় সামসুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১মাসের জেল দেওয়া হয় এবং অবৈধভাবে গড়ে উঠা সাবানের ফ্যাক্টরী বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।