রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিস ও আধুনগর ভূমি পরিদর্শন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার( যুগ্ন সচিব) মোঃ জহিরুল ইসলাম।
১৯ নভেম্বর সকালে তিনি উপজেলা ভূমি অফিসে এসে নব নির্মিত নতুন ভূমি অফিস ভবন পরিদর্শন করেন।

পরে লোহাগাড়ায় ভূমি অফিস প্রাঙ্গণে অফিসে আগত সেবা গ্রহীতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ জহিরুল ইসলাম ভূমি অফিসে সেবা নিতে আসা গ্রহীতাদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা শুনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।

বিভাগীয় কমিশনার( রাজস্ব) মোঃ জহিরুল ইসলাম বলেন, ভূমি অফিসে সেবাপ্রাপ্তির লক্ষ্যে আগত ব্যাক্তিদের সেবা প্রদানে যেন কোন প্রকার অনিয়ম না হয় এবং ঝামেলায় যাতে জড়িয়ে না পড়ে সেদিকে অফিস সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নজরদারী রাখার নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, কোন সেবাগ্রহীতা তৃতীয় কোন মাধ্যমের কারণে যাতে হয়রানির শিকার না হয় সেজন্যে তাদেরকে সচেতন করার পরামর্শ প্রদান করতে হবে। এছাড়া জমির খতিয়ান, নামজারী, ডিসিআর ও পর্চাসহ এতদসংক্রান্ত বিষয়ে দ্রুততার সাথে সেবাপ্রদান করার নির্দেশনা প্রদান করে তিনি।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান,উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী,সার্ভেয়ার শিশির স্বপন চাকমা,মুফিজুর রহমান, চুনতি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শরফুদ্দিন মাহমুদ খাঁন, আধুনগর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক, উপজেলা ভূমি অফিসের সহকারী রুমি দাশ,ভূমি অফিসের নয়ন দাশ।