লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চরম্বায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রীকে মারধর করে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১২জুন) দুপুর ২ টা ৩০ মিনিটে উপজেলার চরম্বা ইউনিয়নের সুফিয়াবাদ কাজীর পাড়ার মা- ডেকোরেশনেে মালিক ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়িতে ঘটনা ঘটে।
নুরুল ইসলাম বাদী হয়ে ওই এলাকার নাজমা আকতার জুয়েলী ও জাহাঙ্গীর আলমকে বিবাগী থানায় একটি লিখিত অভিযোগ দায়েয়ের করেছেন।
অভিযোগে সুত্রে প্রকাশ, চরম্বা সুফিয়াবাদ কাজীর পাড়া এলাকার জাহাঙ্গীর ও জুয়েলী ব্যবসায়ী নুরুল ইসলমের স্ত্রী কমরুন্নিছাকে মারধর করে গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় এবং আরো বিভিন্ন রকম হুমকি প্রদান করে।
ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, ঘটনার দিন জুমার নামাজ আদায় করে বাড়িতে যায়। এসময় আমার স্ত্রীর সাথে বিবাদী নাজামা আকতার জুয়েলীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার স্ত্রীকে মারধর করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবী জানান।
স্থানীয় ইউপি সদস্য মো: জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর শুনেছি। তবে নুরুল ইসলামের প্রতিপক্ষরা খারাপ প্রকৃতির লোক।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসএসআই শীপক বলেন, নুরুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অপরপক্ষও মৌখিক অভিযোগ করেছে। তারাও লিখিত অভিযোগ দিবে।
এদিকে, অভিযুক্ত জাহাঙ্গীর আলম আরজু সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি সম্পুন্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমার বোনকে প্রতিপক্ষরা মারধর করেছে আহত করেছে। আমার বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেকে প্রেরণ করেছেন। আমরা ষড়ষন্ত্রের শিকার। আমার বোনকে প্রতিপক্ষের হামলার ঘটনায় থানায় আমরাও লিখিত অভিযোগ দায়ের করেছি।আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ট বিচারের জোর দাবী জানাচ্ছি ।