রায়হান সিকদারঃ
বাংলাদেশের তিন তিন বারে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় দোআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই মার্চ বিকেলে লোহাগাড়া উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরে মডার্ণ কমিউনিটি সেন্টার মাঠে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন।
দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সদস্য সাজ্জাদুর রহমান,সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেল, সদস্য ফৌজুল কবির ফজলু।
অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।