নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে এলাকার অসহায়,দুঃস্হ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় l
এ উপলক্ষে ১৪ নভেম্বর সকালে বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার বাড়ি প্রাঙ্গণে বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া l
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনার সঞ্চালনায় সভায় বিজয় কুমার বড়ুয়া বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সব সময় দুঃখী ,কষ্ট, অসহায় মানুষের পাশে রয়েছেন এবং তার নেতৃত্বে বড়হাতিয়ার কৃতি সন্তান মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সার্বক্ষণিক ভাবে বড়হাতিয়ার মানুষের পাশে রয়েছেন l
উক্ত অনুষ্টানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার মোস্তাক আহমদ ,জিয়াবুল চৌ:,রফিক,বাহাদুর ছাত্র নেতা ফাকরুদ্দীন,মাসুম ,জামশেদ ও সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান মাসুম বক্তৃতা রাখেন l
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় যে দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন তার জন্যে কৃতজ্ঞতা জানিয়েছেন l