লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনায় লোহাগাড়ায় চলছে লকডাউন। সরকারী নির্দেশনা মেনে সবাই ঘরবন্দি রয়েছে।লোহাগাড়ায় অনেক প্রবীণ আওয়ামীলীগ নেতাকর্মী রয়েছে।এসব পরিবারও ঘরবন্দি রয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত উদ্যোগে লোহাগাড়ায় প্রবীণ আওয়ামীলীগ নেতৃবৃন্দদের ঘরে ঘরে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছানো হয়েছে।
৮ মে রাতে উপজেলার বিভিন্ন এলাকার ৬০জন প্রবীণ আওয়ামী পরিবারকে ঘরে ঘরে গিয়ে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন স্ব ইচ্ছায় নিজের কাঁধে করে প্রবীণ আওয়ামীলীগ নেতৃবৃন্দদের ঘরে ঘরে ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন। বিতরণকালে আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান উপস্হিত ছিলেন।
কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারী নির্দেশনা মেনে সবাই ঘরবন্দি রয়েছে।প্রিয় নেতা আমিন ভাইয়ের নির্দেশনা উপজেলার ৬০জন প্রবীণ আওয়ামীলী নেতৃবৃন্দদের তালিকা করে রাতে তাদের ঘরে ঘরে গিয়ে আমরা আমিন ভাইয়ের পাঠানো উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।