রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১হাজার ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল যথাক্রমে উপজেলার চুনতি নলবনিয়া এলাকার মৃত আবুল বশরের পুত্র বাবুল প্রকাশ ডাকাত(৪০), চন্দনাইশ দোহাজারী দিয়াকুল নতুন পাড়া এলাকার মৃত পরিমল দাশের পুত্র রুপক দাশ (৩৪) এবং পদুয়া ফরিয়াদেরকুল এলাকার মৃত নির্মুল বড়ুয়ার পুত্র উদয়ন বড়ুয়া(৩৫) ।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩০জানুয়ারী সকালে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চুনতি নলবনিয়া এলাকা হতে ৪শ পিচ ইয়াবাসহ ডাকাত বাবুলকে, চুনতিতে আরকান মহাসড়কের ফরেষ্ট অফিসের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১হাজার ৪শ পিচ ইয়াবাসহ রুপক দাশকে এবং পদুয়া ফরিয়াদেরকুল এলাকা হতে উদয়ন বড়ুয়াকে ১০লিটার চোলাইমদসহ তাদের ৩জনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং আগামীকাল সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।