রায়হান সিকদার, নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৪মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আটককৃতরা হল যথাক্রমে রাঙ্গামাটি সদরের তবলছড়ি এলাকার আজগর আলীর পুত্র মোঃ আলমগীর হোসেন (৩০), বাঘেরহাট মোরেলগঞ্জ আবদুর রব সিকদারের কন্যা বিউটি আকতার (৩৪), কক্সবাজার রামু মিঠাছড়ি বনপুকুর মধ্যম উমাখালী এলাকার নুর আহম্মদের পুত্র আতিকুল্লাহ(১৯), একই এলাকার নুরুল আমিনের পুত্র সাকিব(১৮)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল পৃথক অভিযান চাঁলিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আলমগীর ও বিউটি আকতারের কাছ থেকে ১ হাজার ৮`শ পিচ ইয়াবা এবং আতিকুল্লাহ ও সাকিবের কাছ থেকে ১ হাজার ২`শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোট ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২২ নভেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।