রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ।
১ এপ্রিল ( বুধবার) দুপুরে লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে খেটে খাওয়া অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে খেটে খাওয়া মানুষগুলো খাদ্য সংকটে পড়েছে।
আমরা এরকম ১০০ জন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। আমি মনে করি এই মহামারীর সময়ে সব বিত্তবান সমাজের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত।