নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২০ অক্টোবর লোহাগাড়া উপজেলার তিন ইউপি নির্বাচন যথাক্রমে লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগরের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়ায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যে কোনো প্রকার নাশকতা এড়াতে দিন-রাত লোহাগাড়া সদর,আধুনগর ও আমিরাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে।
১২ অক্টোবর সন্ধ্যায় বটতলী স্টেশনস্হ বিভিন্ন এলাকায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদের নেতৃত্ব টহলে নেতৃত্ব দেনে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।
টহলের সময় সাথে ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,এসআই পার্থসারথি হাওলাদার ও এসআই দুলাল বাড়ৈ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে সেজন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।