লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় প্রতি পক্ষের হামলেয় নিহত কলাউজান ইউনিয়ন যুবদল নেতা মো: শফিক ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কলাউজান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হকের পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার ও নগদ অর্থ পৌছে দেওয়া হয়।
শনিবার (১৬ মে) বিকেলে এ নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী পৌছে দিয়েছেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু ও বারআউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তরুন নেতৃত্ব ছাত্রনেতা মো: বেলাল উদ্দিন চৌধুরী।
এ সময় নগদ অর্থ,প্রদানের পাশাপাশী, নিত্যপ্রয়োজনীয় সিনিস সমুহের মধ্য ছিল চাউল, ডাল, পিয়াজ, চনাবুট, তৈল, আলু, চিনি, ট্যাংকস, দুধ, নুড়ুলস, লাচ্ছি সেমাই, সাবান, মাস্ক, খেজুর ও শুটকি মাছ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মমতাজ উদ্দিন বারআউলিয়া বিশ্ববিদ্যায় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি এস আই রিয়াদ খান, কলাউজান ইউনিয়ন যুবদল নেতা নাছির উদ্দিন, কলাউজান ইউনিয়ন ছাত্রদল সভাপতি তাজুল ইসলাম সাধারণ ইলিয়াছ খান ও শ্রকিমদল সভাপতি আবুল বশর।