রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,ইতিহাসের রাখাল রাজা,স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ১৫আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে, মুক্তিযোদ্ধা সংসদ,পদুয়া বনবিভাগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।পরে গার্ড অব অনার প্রদান এবং বৃক্ষের চারা রোপন করা হয়েছে।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল।

এছাড়াও অন্যান্যদের মধ্যো উপস্হিত ছিলেন উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী দিবাকর রায়,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক।

এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এসয় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমসহ নেতা-কর্মীরা।