নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২কিশোরসহ ৫জন গরু চোরকে আটক করেছে স্হানীয় জনতা। পরে তাদেরকে থানা পুলিশের হাতে সৌপর্দ করেছে এলাকাবাসী।
১ নভেম্বর বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের হাজির পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজুওয়ানুল ইসলাম, এএসআই ইউনুচ।
এ ঘটনায় গতকাল রাতে চুনতি কালু সিকদার পাড়ার মৃত সমশুল আলমের পুত্র আবুল কাসেম বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়।
এর মধ্য ২ কিশোরসহ ৫জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল যথাক্রমে চুনতি ইউনিয়নের বনপুকুর কালু সিকদার পাড়া এলাকার মৃত আশরাফ মিয়ার পুত্র আজাদ(১৬), চুনতি মৌলানা পাড়া এলাকার মোহাম্মদ আলমগীরের পুত্র সাকিবুল ইসলাম(১৬), চুনতি রহমানিয়া পাড়ার আবুল হাসেম প্রকাশ গুইট্যা হাসেমের পুত্র শওকত প্রকাশ বাবু(১৮), একই এলাকার আবদুস শুক্কুর প্রকাশ শুক্কুর মেস্তীর পুত্র শাহজাহান(১৮) ও রহমানিয়া পাড়ার গুরা মিয়ার পুত্র রফিক প্রকাশ সোনা রফিক (৩৫) ।
জানা যায়, আটককৃতরা উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছিল।তারা
আন্তঃজেলা গরু চোর দলের সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে তারা গরু চুরির কাজে সম্পৃক্ত রয়েছেন। রবিবার বিকেলে সন্দেহ হলে ৫গরু চোরকে আটক করে স্হানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের হাতে সৌপর্দ করা হয়। পুলিশ তাদেরকে আটক করে লোহাগাড়া থানার হেফাজতে নিয়ে আসে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ২ কিশোরসহ ৫জনকে গরু চোর সন্দেহ স্হানীয়রা আটক করলে আমাদের থানা পুলিশকে খবর দিলে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজুওয়ানুল ইসলাম ও এএসআই ইউনুচের নেতৃত্বে একটি পুলিশি দল তাদেরকে আটক করে। আটককৃত ৫জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা আরও ৪জনের নাম উল্লেখ করে। বাকিরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার করতে জোরালো ভাবে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।