
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় জিপ গাড়ি ভর্তি অবৈধ আকাশমনি গোল কাঠ জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
২৭ অক্টোবর(মঙ্গলবার) দুপুর ১টায় পদুয়া
রেঞ্জের আওতাধীন পুটিবিলা এমচর হাট এলাকা থেকে এগুলো জব্দ করা হয়
জানা যায়, পুটিবিলা হতে অবৈধভাবে চোরাইকৃত এক জিপ ভর্তি আকাশ মনি গোল কাঠ পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সেখানে অভিযান চালায়।এসময় অবৈধ কাঠভর্তি একটি জিপগাড়ি জব্দ করা হয়। জিপগাড়িসহ কাঠ জব্দ করলেও চালক দ্রুত পালিয়ে যায়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম
জানান,মঙ্গলবার দুপুরে জিপ ভর্তি কাঠ পুটিবিলা যোগে সুকৌশলে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেলে এমচরহাট এলাকা থেকে জিপ গাড়ি ভর্তি চোরাইকৃত আকাশনি গোল কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের মূল্য প্রায় ১লক্ষ টাকা এবং বন মামলা নং ০৫/পদু অব ২০২০-২১ রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
বর্তমানে ট্রাকভর্তি কাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছ।
অভিযানকালে সাথে ছিলেন ফরেস্ট গার্ড হারুনু্র রশিদ মাহফুজ।