নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বন বিটের পাঁচের আগা এলাকায় অবৈধ জবর দখল উচ্ছেদ অভিযান চালিয়েছে বনবিভাগ।
১৩ নভেম্বর বিকেলে এ অভিযান পরিচালনা করেন চুনতি সাতগড় বনবিট কর্মকর্তা মাসুম পারভেজ।
জানা যায়,দীর্ঘদিন ধরে উপজেলার চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বিটের পাঁচের আগা এলাকায় বনবিভাগের জায়গা জোর পুর্বক দখল রেখেছিল এক প্রভাবশালী মহল।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশনায় চুনতি সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে বনবিভাগের ৫শতক জায়গা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত রয়েছে বলে সাতগড় বিট কর্মকর্তা মাসুদ পারভেজ জানিয়েছেন।