রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চিরাই কাঠসহ হানিফ পরিবহন নামের একটি গাড়ি আটক করেছে পদুয়া বনবিভাগ। ৩১অক্টোবর সকাল ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি পদুয়া ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময়ে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সহযোগীতায় পদুয়া ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ফরেষ্ট চেক ষ্টেশন বার আউলিয়া নামক স্থানে চট্টগ্রাম অভিমুখী হানিফ পরিবহন(যাহার নং চট্টমেট্রো-ব ১১-১৩৯৮) গাড়ীটি থামিয়ে গাড়ার বক্সে তল্লাশি চালিয়ে অবৈধ বিবিধ চিরাই কাঠ জব্দ করা হয়।এসময় হানিফ পরিবহন গাড়িটি আটক করা হয়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অবৈধ বিবিধ চিরাই কাঠগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে হানিফ পরিবহন যোগে পাচার করছিল। শনিবার সকালে বিভাগীয় বন কর্মকর্তা সাইফুল ইসলাম স্যারের নির্দেশে পদুয়া স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে বনবিভাগের একটি টিম হানিফ পরিবহনে বক্সের ভিতরে তল্লাশি চালিয়ে অবৈধ চিরাইকৃত কাঠসহ গাড়িটি জব্দ করা হয়। এ ব্যাপারে বন মামলা নং ০২/পি.এস অব ২০২০-২১ রুজু করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বর্তমানে হানিফ পরিবহন গাড়িটি বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে ।