নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বিবিধ চিরাই কাঠসহ রিলাক্স পরিবহন নামের একটি গাড়ি আটক করেছে পদুয়া বনবিভাগ। ৮ নভেম্বর সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি পদুয়া ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময়ে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া সহকারী বনসংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাত, পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সহযোগীতায় পদুয়া ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ফরেষ্ট চেক ষ্টেশন বার আউলিয়া নামক স্থানে চট্টগ্রাম অভিমুখী রিলাক্স পরিবহন(যাহার নং
চট্টমেট্রো- ব ১১-১২৯২) গাড়ীটি থামিয়ে গাড়ীর বক্সে তল্লাশি চালিয়ে অবৈধ বিবিধ চিরাই কাঠ জব্দ করা হয়।এসময় রিলাক্স পরিবহন গাড়িটি আটক করা হয়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অবৈধ বিবিধ চিরাই কাঠ পাচারকালে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি। কাঠগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে রিলাক্স পরিবহন যোগে পাচার করছিল।রবিবার সকালে বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম স্যারের নির্দেশে পদুয়া স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে বনবিভাগের একটি টিম রিলাক্স পরিবহনে বক্সের ভিতরে তল্লাশি চালিয়ে অবৈধ চিরাইকৃত কাঠসহ গাড়িটি জব্দ করা হয়।এ ব্যাপারে বন মামলা নং ০৩/পি.এস অব ২০২০-২১ রুজু করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বর্তমানে রিলাক্স পরিবহন গাড়িটি বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে ।