নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় কোভিড-১৯ পরিস্হিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবিব জিতুর সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্হ্য সেবা বিভাগের যুগ্ন সচিব ডাঃ এ এম পারভেজ রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্হ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন
চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী প্রমুখ।
এছাড়াও উপজেলার জনপ্রতিনিধি,সাংবাদিক ও উপজেলার বিভিন্র দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।