রায়হান সিকদার, নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ায় বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম দক্ষিণজেলার উদ্যোগে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য্য নির্মাণের বিরোধীতা করার প্রতিবাদে বিশেষ আলোচনাসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় লোহাগাড়া উপজেলা পাবলিক হলে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভার পূর্বে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা প্রাঙ্গণ হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো: আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তাফা কামাল চৌধুরী,দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,সদস্য,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরো প্রমূখ। অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষক লীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এড.উম্মে হাবিবা,সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: আরমান চৌধুরী,সহ-আইন বিষয়ক সম্পাদক এড.রাবেয়া বেগম,সদস্য মোতাহের হোসেন বাবুল, কৃষক লীগ চট্টগ্রাম দক্ষিণজেলার সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল,সৈয়দ নুরুল আবছার,যুগ্ম-সাধারণ সম্পাদক নবাব আলী,সাংগঠনিক সম্পাদক সত্য বড়–য়া,বন-পরিবেশ বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম চৌধুরী, কৃষক লীগ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আলী আহমদ,
সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি তুষার কান্তি বড়ুয়া,নুরুল ইসলাম ভান্ডারী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম মিন্টু,রক্সি সিকদার,সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান,প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম,কৃষকলীগ কলাউজান ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমএ ওয়াহেদ, সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর,পুটিবিলা ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি আসম দিদার,বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি শিমূল বড়ুয়া, সাধারণ সম্পাদক মো: আইয়ুব,পদুয়া ইউনিয়ন সভাপতি কাজী শের আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন,আমিরাবাদ ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক মো: সেলিম উদ্দিন,লোহাগাড়া ইউনিয়ন সভাপতি শফিক আহমদ, সাধারণ সম্পাদক শরীয়ত উল্লাহ, চুনতি ইউনিয়ন সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, পুটিবিলা ইউনিয়ন সভাপতি শমশুল আলম, সাধারণ সম্পাদক জালাল আহমদ মেম্বার, আধুনগর ইউনিয়ন সভাপতি মৃদুল বড়য়া, সাধারণ সম্পাদক আনছারুল আলম, চরম্বা ইউনিয়ন সভাপতি হাজ্বী ফোরকান আহমদ, সাধারণ সম্পাদক আনিসুল আরেফীন,কৃষকলীগ চন্দনাইশ উপজেলা,সাতকানিয়া উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।