রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া সিটি হাসপাতালে একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন মিফতাহুল জান্নাত এক নারী। সে চরম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমানের সহধর্মিণী। তার বাড়ী চরম্বা ইউনিয়নের ঘটিয়ার পাড়ায়।
বুধবার (১৫ জুলাই) বেলা ৩টা ১৯মিনিটের সিজারিয়ানের মাধ্যমে এ তিন ছেলেসন্তান জন্ম দেন তিনি।
লোহাগাড়া সিটি হাসপাতালের এমডি সরওয়ার কোম্পানি বলেন,গতকাল বিকেল ৪টায় হাসপাতালে ভর্তি করান। আজ বেলা ৩টা ১৯মিনিটের সময় গাইনী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ কানিছ নাছিমা আকতার তাকে সিজার করান। সিজারিয়ানের মাধ্যমে পরপর জন্ম নেয় তিন ছেলে সন্তান। মা এবং ৩সন্তান বর্তমানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন বলেও তিনি জানান।
চরম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলেমিনের দরবারে কোটি কোটি শোকরিয়া আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান তিনিই দান করেছেন। আমি অনেক বেশী খুশি হয়েছি।৩সন্তান এবং আমার স্ত্রী সুস্হ রয়েছেন। আমার সন্তানদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।