নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।
১৭ অক্টোবর দুপুর ২টায় পদুয়া রেঞ্জ,দক্ষিণ বনবিভাগের আয়োজনে পদুয়া রেঞ্জের কার্যালয়ের পদুয়া রেঞ্জের আওতাধীন ডলুবিটে ১০জনকে ১৭ লক্ষ ৮৭ হাজার ৮৩৭ টাকা,চুনতি রেঞ্জের হারবাং বিটের ২৫জনকে ৪১ লক্ষ ৬১ হাজার ২৮৯ টাকার লভ্যাংশের চেক বিতরণ করা হয়।
পদুয়া সহকারী বন সংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।
এসময় উপস্হিত ছিলেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম,মাদার্শা বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল হোসেন, চুনতি রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ওবাইদুল হক, সাতগড় বিট কর্মকর্তা মাসুদ পারভেজ, পদুয়া বনবিট কর্মকর্তা মোজাম্মেল হক,বড়দুয়ারা বিট কর্মকর্তা আতিকুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হারবাং বিট কর্মকর্তা শাহিনুর রহমান।
এছাড়াও বনবিভাগের কর্মরত সকল কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।
উল্লেখ্য,পদুয়া রেঞ্জের ডলু বিট ১০জনকে ১৭ লক্ষ ৮৭ হাজা ৬৩৭, চুনতি রেঞ্জের হারবাং বিটের ২৫জন ৪১ লক্ষ ৬১হাজার ২৮৯ টাকা
সর্বমোট ৫৯ লক্ষ ৪৮ হাজার ৯২৬ টাকা লভ্যাংশের চেক বিতরণ করা হয়।