রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ তিন যুবক আটক করেছে থানা পুলিশ ।
৩১ ডিসেম্বর ( মঙ্গলবার) রাত ১ টার সময় আমিরবাদ স্কুল রোডের মাথা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলা সদর দরবেশহাট সওদাগর পাড়ার মৃত এনু মিয়া পুত্র ফিরোজ খান, আমিরাবাদ ইউনিয়নের ইসমাইল চৌকিদার পাড়ার আহম্মদ আলীর পুত্র, আক্তার মাহামুদ ও নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার এডভোকেট নুরুল ইসলাম পুত্র মো রাশেদুল ইসলাম ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো: জাকের হোসাইন মাহমুদ এর নির্দেশে এস আই অজয় দেব শীলের নেতৃত্বে এএসআই শফিউল্লাহ সংগীয় ফোর্স সহ তাদের ইয়াবাসহ আটক করে ।
আটককৃতদের আজ সকালে চট্টগ্রাম আদলতে প্রেরণ করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন।