রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল রাত ১০টার দিকে উপজেলার বোয়ালিয়ারকুল চৌধুরী সড়ক এমএস টাউয়ারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আজ ৩আগস্ট তাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়।
আটককৃত মাদক বিক্রেতার নাম মুহাম্মদ জসিম উদ্দিন(৪৫)। সে কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার আবুল কালামের পুত্র।
বর্তমানে বিগত ৮/১০বছর ধরে উপজেলার সদর ইউনিয়নের নুরুল ইসলাম মুন্সীর কলোনীর ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছেন।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই পার্থ সারথী হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৫১০পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা জসিম উদ্দিনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রীবাহী বাস, প্রাইভেট কারে তল্লাশি এবং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমাদের থানা পুলিশের টিম ইয়াবার বড় বড় চালান ও অনেক মাদক বিক্রেতাকে আটক করেছি । গতকাল রাতেও থানা পুলিশের এসআই পার্থসারথি হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশি দল বোয়ালিয়ারকুল চৌধুরী সড়ক এমএস টাউয়ারের সামনে হতে ৫১০পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা জসিম কে আটক করেছি । তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীরা এখনো সময় আছে ভাল হয়ে যান। নইলে আপনাদের পরিণতি ভয়াবহ হবে।
ইয়াবা বিক্রেতারা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।
বাকি ইয়াবা ব্যবসায়ীরা প্রস্তুত থাকুন।
আটককৃত`র বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
লোহাগাড়ায় ইয়াবা উদ্ধারে এবং এলাকার মাদক বিক্রেতাদেরকে আটক করতে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগীতা পাওয়ায় সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।