লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানোর পর ৯ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম এর বাস্তবায়নে দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিন আহম্মদ খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা,উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভলপমেন্ট ফেসিলিটেটর আবু সাঈদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক পুস্পেন চৌধুরী, লোহাগাড়া উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল খালেক, লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার,উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার(সিএস) মুহাম্মদ দিদারুল আলম, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন,সিনিয়র শিক্ষক মাস্টার গোপাল কান্তু বড়ুয়া,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা স্বপ্না দেবী, নারীনেত্রী জেসমিন আকতার, চিকিৎসক সুজন কান্তি দাশ প্রকাশ এসকে নাথ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। এদেশে দিবসটি সরকারিভাবে পালন হতো না। ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিশন সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করে। সরকার কমিশনের প্রস্তাবটি আমলে নিয়ে ২০১৭ সাল থেকেই এ দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে।তিনি আরও বলেন, যে কাজ আমাদের করা দরকার সেটা আমরা করছিনা। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্ছার ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজ আর স্লোগানে ভীন্ন। দুর্নীতির সচেতনার অভাব রয়েছে। দুর্নীতির বৃহৎ পরিসর রয়েছে, সেগুলো সবাইকে সজাগ থাকতে হবে। বেআইনী কাজ করাটাই হচ্ছে দুর্নীতি। নৈতিক ও মানসিক উন্নয়ন ছাড়া দুর্নীতি নির্মূল করা কঠিন হয়ে যাবে। নৈতিক ও মানসিক উন্নয়ন করা প্রয়োজন। সন্তানকে সঠিক জ্ঞানটা অর্জন করতে মা বাবাকে কঠোরভাবে সজাগ থাকতে হবে। জনগণকেই সচেতন হতে হবে। আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে। টাকা দিয়ে কাজ করানোর জন্য এরকম অনেক মানুষ বসে থাকে, ঘুষ দিয়ে কাজ আদায় করতে চাই। এসব থেকে বেরিয়ে আসতে হবে। জনসচেতনতা খুব বেশী জরুরী। আমাদের এসব থেকে বেরিয়ে এসে সচেতনা সৃষ্টি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এখন অনেকেই সচেতন হচ্ছে। দুর্নীতি নির্মূলে আমাদের অনেক করণীয় তৈরী করতে হবে।আপনাদের সহযোগীতা নিয়ে আগামী এ উপজেলায় সততা,আন্তরিকতার কাজ করবো ইনশাল্লাহ।
অনুষ্ঠান উপজেলা জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক,সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।