নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বেলা ৩টায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপত মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান মিজান,সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ।
সভায় বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প ও আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও উপজেলার ৯ইউপির চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।